রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে আরমিনা বেগম (১৯) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঘরের সিলিংয়ের (আড়ার) সাথে গলায় ফাঁস নেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামে মনওর উদ্দিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরমিনা ওই গ্রামের আবুল কালামের মেয়ে এবং একই এলাকার মনির উদ্দিনের ছেলে অটোরিকসা চলক মো সমিরের স্ত্রী।
খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার থানার নিয়ে আসে এসময় মৃতের বাবা মা ও স্বামীর পরিবারের লোকজনকে থানায় আসতে বলা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য রাতেই লক্ষ্মীপুরের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য ও চরগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন জানান, ২০২৪ সালের নভেম্বর মাসে টুমচর গ্রামের মনির উদ্দিনের ছেলে সমিরের সঙ্গে বিয়ে হয় আরমিনার। স্বামী সৃির উদ্দিন এলাকায় অটোরিকশা চালাতেন তাদের সংসারে তেমন ঝগড়া বিবাদ ও ছিলনা। ঘটনার সময় বাড়িতে তার শশুর শাশুড়ি এবং স্বামী কেউ ছিলোনা। ছোট ননদসহ দুপুরের খাবার খায় তার ঠিক ঘম্টা খানিক পরে তার লাশ ঝুলে থকতে দেখে ননদ,
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন আরমিনা বেগম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধুর গলায় ফাঁস অবস্থায় লাশ উদ্ধার করা হয়। উভয় পরিবারের সাথে কথা বলে অনুমান হয় এটি আত্মহত্যা তবে আরো তদন্ত চলছে। লাশের ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর পাঠানো হয়েছে রিপোর্ট পেলে অস্বাভাবিক মৃত্যু কিনা জানা যাবে।