রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে ভুলুয়া নদীর পানি প্রবাহ প্রতিবন্ধকতা বাঁধ অপসারণ করা কাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এই প্রতিবন্ধকতা বাঁধ অপসারণ করা কাজ শুরু হয়। ২ নম্বর চর বাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় ভুলুয়া নদীর রামগতি অংশ থেকে এ অপসারণ কাজ শুরু করা হয়। অপসারণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি ঝন্টু বিকাশ চাকমা, সেনাবাহিনী রামগতি ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন নাঈমুল ইসলাম স্বজল, রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন, পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী তনয় রায় চৌধুরী, সার্ভেয়ার আবদুল কাদের, চর বাদাম ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোঃ নুরনবী, রামগতি প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন, অভিযানে কয়েকটি জাল এবং বাঁশসহ বিভিন্ন গাছ দিয়ে তৈরি বাঁধ অপসারণ করা হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
রামগতিতে ভুলুয়া নদীর পানি বদ্ধতা বাঁধ অপসারণ
লক্ষ্মীপুরের রামগতিতে ভুলুয়া নদীর পানি প্রবাহ প্রতিবন্ধকতা বাঁধ অপসারণ করা কাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এই প্রতিবন্ধকতা বাঁধ অপসারণ করা কাজ শুরু হয়।
Printed Edition