কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে অন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। সম্প্রতি কলারোয়া আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা যুব বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

যুব দিবসে জামায়াতের যুব বিভাগের উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ শরিফুজ্জামান এর সঞ্চালনায় ও সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান রোমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামরুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওঃ মোঃ আব্দুল হামিদ, সহকারী সেক্রটারি মোঃ শাজাহান কবির, উপজেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারি মাওলানা ‎মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ, বায়তুলমাল সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।