রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : ঐক্যবদ্ধ সুনাগরিক, ঐক্য বদ্ধ রূপগঞ্জ স্লোগানে রোড মার্চ ফর রুপগঞ্জের এক মঞ্চে ঐক্যের ডাক দিলেন জাপান বাংলা গ্রুপের চেয়ারম্যান ও রিপাবলিক পার্টির উপদেষ্টা সেলিম প্রধান।

ওয়ান ফ্যামিলি রূপগঞ্জের স্বপ্নদ্রষ্টা সেলিম প্রধান রূপগঞ্জকে সমৃদ্ধ করতে দলমত নির্বিশেষে সকলকে এক মঞ্চে এসে নতুন ঐক্যের আহ্বান জানিয়েছেন।

গত মঙ্গলবার রূপগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে রূপগঞ্জের সকলকে তিনি এ আহ্বান জানান।

সেলিম প্রধান বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব অধ্যায় চিহ্নিত হয়েছে। এই আন্দোলন ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যেখানে নাগরিক ও ছাত্র শক্তির এক অনন্য দুঃসাহসী ঐক্য গড়ে উঠেছিল। ছাত্র ছিল এর প্রধান চালিকাশক্তি। এই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী সরকারের দমন নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামগ্রিক প্রতিবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্ব থেকেই আমি এই পতিত ফ্যাসিবাদি সরকার এবং তার দোসরদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। তৎকালীন রূপগঞ্জের সাংসদ এবং পাঠ ও বস্ত্র মন্ত্রীসহ আওয়ামী তো শর্তের শক্তিশালী নেটওয়ার্কের বিরুদ্ধে সংগ্রাম করেছি। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সুশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠায় অংশীজন হাওয়াই ছিল আমার লক্ষ্য।