ক্ষমতায় গেলে চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করার কথা জানিয়েছেন ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। গতকাল রাতে গণসংযোগ শেষে এ কথা বলেন তিনি।

গণসংযোগকালে জামায়াতের এ নেতা বলেন, তরুণদের এবারের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজ মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ ‘ এ সময় আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।

ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানার আমীর ডা. খালিদুজ্জামান আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর জামায়াত, ছাত্রশিবির ও বিএনপিসহ বিরোধী মতের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ।

গতকাল বধবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ১৭ আসনের পূর্ব মাটিকাটা, পশ্চিম মাটিকাটা ও মানিকদী এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা আমীর আব্দুস সাকি,সেক্রেটারি এনামুল কবির সহ স্থানীয় নেতাকর্মীরা। প্রেসবিজ্ঞপ্তি।