কলারোয়া (সাতক্ষীরা সংবাদদাতা : কলারোয়ার শিবানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ভিত্তিক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুশোডাঙ্গা ইউনিয়ন আমীর অধ্যাপক সাইফুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে ও মাওলানা মো. নাজমুল হুদার উপস্থাপনায় এ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ হাফিজুর রহমান, মাওলানা আবুল হোসেন, ওয়ার্ড সভাপতি মো. মনিরুল ইসলাম, রাশিদুল ইসলাম, আলহাজ্ব কেরামত আলী ও মো. হাসানুজ্জামান প্রমুখ ।