সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জ সলঙ্গাতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার যাত্রী জুয়েল ও পিতা নিহত হয়েছে। এ ঘটনায় ভাই রাসেল খন্দকার আহত হয়েছে।
নিহতরা হলেন পুরানবেড়া গ্রামের সলঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সহকারী সেক্রেটারি জুয়েল খন্দকার (৩৫) সম্মানিত পিতা আব্দুল মান্নান খন্দকার (৭০) আহত বড় ভাই হলেন রাসেল খন্দকার।
গত ৮ জুলাই ভোরে সলঙ্গা চড়িয়া মধ্যপাড়া এলাকায় নূরজাহান হোটেলের সমানে এই মারমান্তিক দূর্ঘটনাটি ঘটে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ রোড ,সলঙ্গা বনপাড়া মহাসড়কে চড়িয়া মধ্যপাড়া এলাকায় নূর জাহান হোটেলের সামনে বিপরীত গামী হতে আসা একটি দ্রুত গতি গামী ট্রাকের সাথে যাত্রীবাহি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সলঙ্গা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জুয়েল খন্দকার ও পিতা আব্দুল মান্নান খন্দকার ঘটনাস্থলে মৃত্যু হয়। বড় ভাই রাসেল খন্দকার গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা আহত রাসেল খন্দকার হাসপাতালে পাঠান।