আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা : চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেয়ায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের নাপিতপাড়া এলাকার শতাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এতে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় শাহজাহান আলী গংরা এ রাস্তা বন্ধ করে দিয়েছে। শাহজাহান আলী গংরা রাস্তা বন্ধ করে দেয়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘ ২৫-৩০ বছর ধরে বছর ধরে এ রাস্তা দিয়ে চলাচল করে নাপিত পাড়া এলাকার ২০ টি পরিবারের শতাধিক লোক। রাস্তাটি বন্ধ করে দেয়ায় দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এবিষয়ে নাপিতপাড়া এলাকার মহন চন্দ্র শর্মা বলেন, বাপ দাদার আমল থেকে আমরা এ রাস্তা দিয়ে চলাচল করি। আজকে এই রাস্তাটি শাহজাহান গংরা বন্ধ করে দিয়েছে। এলাকার যেকারো আপদ-বিপদ হলে তো অন্তত একটা ভ্যান যাতাযাত করার জায়গা দিতে হবে। আমরা চলাচল করবো কীভাবে ? এবিষয়ে আরেক ভুক্তভোগী সন্দীপ শীল বলেন, আমরা ২০-২৫ ধরে এই রাস্তা দিয়ে চলাচল করতেছি। এখন এই রাস্তা দিয়ে তারা যাইতে দিচ্ছে না। রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু সমাধান চাই। এই সমস্যার দ্রুত সমাধানের দাবী জানান আরেক ভুক্তভোগী রিদয় শর্মা। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য সামাউন হক বলেন, রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়ে আমি অবগত আছি। বিষয়ট স্থানীয় গণ্যমান্য মানুষদের সাথে নিয়ে সমাধান করা যায় কি না! সে বিষয়টি দেখতেছি।
গ্রাম-গঞ্জ-শহর
পঞ্চগড়ে চলাচলের রাস্তা বন্ধ ২০ পরিবার অবরুদ্ধ
চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেয়ায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের নাপিতপাড়া এলাকার শতাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।