ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : ভোলাহাট আম ফাউন্ডেশনে পরিপক্ক আম ক্রয়-বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি আম ফাউন্ডেশন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিপক্ক আম ক্রয়-বিক্রয়ের উদ্বোধন করেন।
এ লক্ষ্যে ফাউন্ডেশনের সদস্য সচিব মো. মুনসুর আলীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো শহিদুল ইসলাম, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন পানু মিয়া, আম ফাউন্ডেশনের সদস্য কামাল উদ্দিন,ফাউন্ডেশনের সদস্যরাসহ,আম বাগান মালিক, আড়তদার, আম ক্রেতা ও বিক্রেতারা।
বক্তারা অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ‘ ভোলাহাট আম ফাউন্ডেশনের সারা দেশে একটি সুনাম আছে। এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ যদি অসাধু উপায়ে কোনো অপতৎপরতায় লিপ্ত হয় কিংবা ফাউন্ডেশনে অনৈতিক কার্যকলাপ বা মাদকদ্রব্য সংক্রান্ত কোনো কর্মকাণ্ড পরিচালনা করে, তবে তার বিরুদ্ধে আম ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।