শান্তিগঞ্জ সংবাদদাতা : গত বুধবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা সমবায় মার্কেটের ২য় তলায় জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ দিলোয়ার হুসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা জামায়াতের এসিস্টেন সেক্রেটারি আব্দুল কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করতে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া, তিনি বিগত সরকারের আমলে দলের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির বিষয়টি উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন।
তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য পর্যন্ত প্রতিনিধি বাছাই কার্যক্রম শুরু হয়ে গেছে। তাই সকল সেক্টরে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আসাদুজ্জামান,তরবিয়ত সেক্রেটারি মাওলানা আশরাফ আলী। আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রায়েজ নুর, উপজেলা টীম সদস্য তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক মামুন আহমেদ প্রমুখ। এসময় উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।