বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সদর উপজেলার সদস্য (রুকন) নজরুল ইসলাম ১৫ জুন রাত আড়াইটায় নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৫ জুন বেলা আড়াইটায় নিজ গ্রাম বাহালিপাড়া হাজিপাড়া জামে মসজিদে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর সাংগঠনিক জেলার ফটিকছড়ি উপজেলার সদস্য (রুকন) মনির হোসেন সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে ১৪ জুন রাত ১২টার দিকে ৪০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৫ জুন বাদ মাগরিব সিকদারখীল জামে মসজিদে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী: নজরুল ইসলাম ও মনির হোসেন এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গত রোববার শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, নজরুল ইসলাম ও মনির হোসেন এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের ২ জন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।