মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ১ জনকে আটক করেছে মহেশখালী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল ও এসআই জীবনের নেতৃত্বে পুলিশের একটি দল আঁধারঘোনা উত্তর বাজারে রিদুয়ান কুলিং কর্নার এর সামনে তল্লাশি চালায়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা (রেজি: কক্সবাজার-থ-১১-২৬৬৪) থেকে দুইটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি) উদ্ধার করা হয়।