শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার উদ্যোগে সম্প্রতি আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতের অমুসলিম শাখার সভাপতি ডাক্তার পরেশ কান্তি সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য,যশোর -কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। জেলা জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সাংগঠনিক সেক্রেটারী প্রনয় কুমার বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু ও জেলা জামায়াতের অমুসলিম শাখার সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ সাইফুল্লাহ, জেলা জামায়াতের অমুসলিম শাখার সহকারী সেক্রেটারি সুজয় কুমার সাহাসহ অন্যরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য সমস্ত প্রকার ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।