বেলকুচি সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন, জামায়াতে ইসলামী দেশ, মানবতা ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়, চৌহালীর নদী ভাঙন রোধ ও অবহেলিত মানবতার কল্যাণ এবং অবকাঠামোগত উন্নয়নে চৌহালী উপজেলাবাসীর সেবায় কাজ করতে চাই।
সম্প্রতি চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। চৌহালী উপজেলার খাষপুকুরিয়া উত্তর ঈদগাঁ মাঠে আয়োজিত ও ইউনিয়ন সভাপতি মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আমীর ও সিরাজগঞ্জ-৫ আসন সদস্য সচীব আরিফুল ইসলাম সোহেল, চৌহালী উপজেলা আমীর মাওলানা আবু সাইদ মোহাম্মদ ছালেহ্ ও বেলকুচি উপজেলা নায়েবে আমীর ও আসন পরিচালক অধ্যাপক নূর-উন-নবী সরকার। সমাবেশে,অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল বাশার মিয়া, বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, জামায়াত নেতা আব্দুল হালীম আনসারী, রবিউল ইসলাম, শহীদুল ইসলাম, মাষ্টার আব্দুল মালেক, মাওলানা লুৎফর রহমান, মাওলানা আবু বক্কর ছিদ্দিক, ডাঃ সারোয়ার হোসেন মাসুদ, হাফেজ মাওলানা শাহীন আলম বাচ্চু ও জামালউদ্দীন ফারুকী প্রমুখ।
প্রধান অতিথি এমপি পদপ্রার্থী আলী আলম নিজেকে চৌহালী উপজেলা চরাঞ্চলের সন্তান হিসেবে পরিচয় দিয়ে অমৃত্য চৌহালীবাসীর সেবায় নিজের বাকী জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তিনি উপস্থিত সকলের সমর্থন, দু’আ ও সহযোগিতা একান্তভাবে কামনা করেন।
বিশেষ অতিথি জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জননেতা অধ্যক্ষ আলী আলম এর পক্ষে ব্যাপক জনমত গঠনে উপস্থিত সকলকে ভোটারের কাছে বার বার যাওয়া ও আলী আলম ভাইয়ের ছালাম ব্যাপক হারে পৌঁছে দেয়ার উদাত্ত আহ্বান জানান।