নান্দাইল (ময়সনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নস্থ নিজবানাইল গ্রামের বাসিন্দা মরহুম হাবিবুল্লাহ আকন্দ এর পরিবাররের লোকজনদেরকে একই গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী সন্তাশী ভূমি দস্যু ও চাদাবাজ শাহীন, তুহিন, বায়েজিগণ ও তার লোকজন অত্যাচার ও মারধোর করে বলপূর্বক বাড়ি ছাড়া করে তাদের বসত ঘরে তালা লাগিয়েছে। সন্ত্রাসীদের দাবীকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ার কারনেই এ সন্ত্রাসী ঘটনা চালিয়েছে। গতকাল ১৭ সেপ্টেম্বর সকাল বেলায় মরহুম হাবিবুল্লাহ আকন্দ এর পুত্র সাইদুর রহমান ফারুখ তার বাড়ির পাশে চাষাবাদ যোগ্য জমিতে পাওয়ার টিলার দ্বারা জমি চাষ করতে গেলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে উল্লেখিত বিবাদীগণ জমি থেকে পাওয়ার টিলারকে তাড়িয়ে দেয়। বর্তমানে পরিবারটি জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে।

গত পাঁচ মাস যাবত মরহুম হাবিবুল্লাহ আকন্দের সন্তানরা ঘরবাড়ীতে যেতে পারে নাই। পবিত্র ঈদুল আযহার দিনেও তাদেরকে বাড়িতে ঢোকতে দেওয়া হয়নি। তাদের ঈদের আনন্দও উপভোগ করা হয়নি। এমনকি ফসলী জমিতেও চাষাবাদ করতে পারছে না। বর্গাচাষিরা জমিতে চাষাবাদ করতে গেলে তাদেরকেও চাষাবাদ করতে দিচ্ছে না। বর্গাচাষিদেরকেও খুনের হুমকি দিচ্ছে। এতে চলতি মৌসুমে জমিতে ফসল আবাদ করা চরম অনিশ্চিত হয়ে পড়েছে। বাড়িতে থাকা আম, কাঁঠাল, নারিকেল, সুপারী, কলা ও পুকুরের মাছ লুট করে নিয়ে গেছে। এতে ২ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে।

মধ্যযুগীয় ও বর্বরোচিত কায়দায় হামলা, মারধোর, বসত ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার পৈশাচিক ঘটনায় মরহুম হাবিব উল্লাহ আকন্দ এর লোকজন প্রশাসনের কাছে একাধিক অভিযোগ করেও এর কোন সমাধান বা প্রতিকার পায়নি।

এসব মর্মান্তিক পৈশাচিক ঘটনায় নান্দাইল মডেল থানায় শাহীন, তুহিন, বায়েজিদসহ তাদেরবাহিনীর লোকজনকে আসামী করে গত মে মাসে ১৬ (৫) নং মামলা দায়ের করা হয়। এরা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আরও ভয়ংকর মূর্তি ধারণ করেছে। ১৫/০৭/২০২৫ ইং তারিখ দুপুরে মরহুম হাবিবুল্লাহ আকন্দ এর কনিষ্ট পুত্র মোঃ জিয়াউর রহমানকে বায়েজিদ নান্দাইল পৌরসভার সামনে তার মোটন সাইকেলের চাকায় পিষ্ট করে হত্যার অপচেষ্টা চালায়। জিয়াউর টের পেয়ে দৌড়ে লাফ দিয়ে প্রানে রক্ষা পায়। এ বিষয়ে নান্দাইল থানায় পৃথক ২টি সাধারন ডায়েরী করা হয়। ব্যবসায়ী ছায়েদুর রহমানের সাথে কথা হলে তিনি জানান সন্ত্রাসী তুহিন, শাহীন, বায়েজিদ ও তাদের বাহিনীর অত্যাচারে বাড়িতে যেতে পারছি না। আমি ও আমাদের পরিবারের লোকজনকে খুন ও অপহরণের হুমকি দিচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে ময়মনসিংহের পুলিশ সুপার ও ক্যাম্প ইনচার্জ বাংলাদেশ যৌথ বাহিনীর গৌরীপুর বরাবর পৃথক ২ টি অভিযোগ দাখিল করা হলেও স্থানীয় পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। বর্গাচাষি নূর উদ্দিন জানান আমি মরহুম হাবিবুল্লাহ আকন্দ এর পরিবারের লোকজনদের জমিতে আমন ধান চাষের জন্য বীজতলা পরিষ্কার করতে গেলে উল্লেখিত সন্ত্রাশীদল আমাকে কাজ করতে বাঁধা দিয়ে বলে আর কোনদিন জমিতে আসলে হাত পা কেটে ফেলবো। এলাকাবাসি নিরিহ ও শান্তিপ্রিয় পরিবারের লোকজনকে রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।