মান্দা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মান্দায় চলাচলের রাস্তা না থাকায় ৩০ টি পরিবারের লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘটনাটি উপজেলার ৪ নং মান্দা সদর ইউনিয়নের কালিকাপুর (উত্তরপাড়া) গ্রামের।

ভোগান্তির শিকার স্থানীয় পথচারী শামীম,শরিফ উদ্দিন, মানিক, আল আমিন, ইয়ামিন জোবেদা, জান্নাতুন, আঞ্জুয়ারা ও শারিরিক প্রতিবন্ধী আইয়ুব আলী জানান, একসময় এ রাস্তা দিয়ে গরুর গাড়ি চলাচল করতো। অথচ,গত কয়েক মাস আগে স্থানীয় প্রভাবশালীরা সে রাস্তাটিতে বেড়া লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে করে প্রায় ৩০টি পরিবারের লোকজন, স্থানীয় পথচারী, মসজিদের মুসল্লি, শিক্ষার্থী, প্রতিবন্ধী ও অসুস্থ রোগী এবং কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদের মধ্যে বেশকিছু পরিবারের লোকজন একেবারেই অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এসব বিষয় নিয়ে একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাচ্ছেন না । এর থেকে পরিত্রাণ পেতে স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি আকর্ষণ করেছেন তারা ।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।