চকরিয়া সংবাদদাতা: চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি বিনামারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা এহসানুল হকের পিতা কাহারিয়াঘোনা খন্দকারপাড়ানিবাসী বিশিষ্ট ব্যবসায়ী সোলেমান সওদাগর ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল রোববার ভোর পৌঁনে ৫টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করে তিনি। একইদিন বিকাল ৫টায় খন্দকারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের ছেলে ক্বারী মাওলানা এহসানুল হক। অনুষ্ঠিত নামাযে জানাযায় জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুল হোছাইন, ৬নং ওয়ার্ড সভাপতি ডাঃ জামাল হোসাইন, ৭নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিম, সেক্রেটারি হাফেজ এহসানুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়। এদিকে জামায়াত নেতা ক্বারী এহসানুল হকের পিতা বিশিষ্ট ব্যবসায়ী সোলেমান সওদাগরের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি মরহুমের রুহের মাহফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। একইভাবে শোক প্রকাশ করেছেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির ও সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী।