কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার নেক্রজবাগ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মোঃ রিপন সরদার (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দরে।

গ্রেফতারের সময় রিপনের কাছ থেকে একটি কালো রঙের র‌্যাব জ্যাকেট, একটি হাতকড়া ও তার চাবি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, রিপন র্যাবের পোশাক ও হাতকড়া ব্যবহার করে নিজেকে রর্‌্যাব সদস্য পরিচয় দিয়ে ভিকটিম পান্ডব সরকার (৪৩)-এর কাছে থাকা ব্যবসায়িক টাকা ডাকাতির চেষ্টা করছিল। তার সঙ্গে আরও দুজন—নুর মোহাম্মদ (৪৪) ও সজীব (৩৫)—এবং কিছু অজ্ঞাত ব্যক্তি ছিল।

স্থানীয় জনগণের সহযোগিতায় রর্‌্যাব-১০ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রিপনের বিরুদ্ধে ইতোমধ্যেই বিভিন্ন থানায় ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে। পলাতক আসামিদের ধরতে রর্‌্যাবের অভিযান চলমান রয়েছে।