দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অনুপ্রবেশের দায়ে হিজড়া সম্প্রদায়ের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ মে) রাতের টহল অভিযানে উপজেলার পেকপাড়া বিওপি এলাকায় বিজিবির একটি দল তাদের আটক করে।
আটককৃত হলেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ভোলাইল গ্রামের মৃত সামসু মিয়ার পুত্র মোঃ দুলাল ওরফে অহনা (৪৬), আরেক জন একই জেলার বন্দর উপজেলার গৌরিপুর সাকিনের আনসার আলীর পুত্র মোঃ জীবন ওরফে রাত্রি (২৩) এবং তৃতীয়জন ব্রাহ্মণ বাড়িয়া জেলার সদর উপজেলার মধ্যপাড়া দক্ষিণ নিবাসী মৃত খেলু মিয়ার পুত্র মোঃ লিটন মিয়া ওরফে পায়েল (৩৮)।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, “আটককৃতরা তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।”