শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে হাসপাতালের সেবা কার্যক্রম, চিকিৎসা সুবিধা এবং রোগীদের চিকিৎসা মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
এসময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, মাঝিড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মতিন, চুপিনগর ইউনিয়ন আমীর সালেকুর রহমান, মাঝিড়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আমীন, জামায়াত নেতা মামুনুর রশিদ, আব্দুল বারী আপেল, আব্দুল বাছেদ, আমিনুল ইসলাম, খুরশীদুল ইসলাম শাফি, রুহুল আমীন, সরোয়ার হোসেন, আবু সাঈদ, আবু হাসান, আবু হানিফ, আরিফুল ইসলাম, আতিকুল ইসলাম, আব্দুল খালেক, আবুল কালাম আজাদসহ শতাধিক নেতাকর্মী।
পরিদর্শন শেষে গোলাম রব্বানী বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু অবহেলা, অনিয়ম ও পর্যাপ্ত জনবল সংকটের কারণে মানুষ প্রাপ্য চিকিৎসা পাচ্ছে না। ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হলে আমি শাজাহানপুর-গাবতলীতে আধুনিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করব।
জনগণের কষ্ট লাঘব ও চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসক, চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করেন।