বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালী বাউফলের কালাইয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড কর্ফুরকাঠি গ্রামের মোঃ সিদ্দিক মাতবর এর ছেলে আইসক্রিম বিক্রেতা মোঃ নজরুল মাতব্বর (৪৫) কে তার আপন ২ ভাই মোঃ আবু তাহের(৩৫), মোফাজ্জল মাতব্বর (৪১) গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও নির্যাতিত নজরুল বলেন দীর্ঘদিন থেকে সালিস মিমাংসা চলে আসছিল তাদের নিজেদের জমি নিয়ে। গত কয়েকদিন আগে সালিশারা নজরুলকে ধান রোপন করতে বলায় নজরুল জমিতে বীজ রোপন করতে গেলে অপর দুই ভাই নজরুল কে মারধর করে গাছের সাথে বেঁধে রাখে। নির্যাতিত নজরুলকে স্থানীয় জনগন পুলিশের খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আখতারুজ জামান বলেন অভিযোগ পেয়েছি ২ জনকে থানায় নিয়ে আসায় হয়েছে জিজ্ঞেসা বাদ চলতেছে।