বান্দরবান (রোয়াংছড়ি) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বশেষ সংসদীয় আসন (৩০০ নং আসন) বান্দরবানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জনসংহতি সমিতি প্রতিদ্বন্দ্বীতা করবে বলে জানা গেছে। ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী ক্লীন ইমেজের সজ্জন ব্যক্তি বান্দরবান জেলা আইনজীবী সমিতির একাধিক বার নির্বাচিত সভাপতি জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম দলীয় এবং দলমত নির্বিশেষে সকল পর্যায়ের নাগরিকদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।।
জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী দলীয় মনোনয়ন নিয়ে মাঠে ছিলেন কয়েকবার। তিনি একবার সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। সরকার বিরোধী আন্দোলনের ফলে কয়েক মাসের মধ্যে সংসদ ভেঙে দেয়ায় নির্ধারিত সময় দায়িত্ব পালন করতে পারেন নি। তিনি বান্দরবান পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ এর নির্বাচিত চেয়ারম্যান হিসাবে শুনামের সাথে দায়িত্বপালন করেছেন। এছাড়া বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। আগামী নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাবে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছেন।