সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সারিয়াকান্দির নিজ বলাইল ইয়াতিমখানা মাদ্রাসায় বগুড়া-১ সংসদীয় আসনের বিশেষ রুকন সম্মেলন বিকাল চারটায় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বগুড়া-১ সংসদীয় আসনের নির্বাচন পরিচালক উপাধক্ষ মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও বগুড়া-১আসনের জামায়াত মনোনীত নমীনী অধ্যক্ষ শাহাবুদ্দীন। এসয়ম বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পাবনা জেলা জামায়াতের সাবেক আমীর ও বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল রহীম। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমপরিষদ সদস্য মাওলানা রেজাউল করিম, সারিয়াকান্দি উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি কাজি মাওলানা জহুরুল ইসলাম, সোনাতলা উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক ম-ল, সেক্রেটারি মাওলানা প্রভাষক রবিউল ইসলাম প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
সারিয়াকান্দিতে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ার সারিয়াকান্দির নিজ বলাইল ইয়াতিমখানা মাদ্রাসায় বগুড়া-১ সংসদীয় আসনের বিশেষ রুকন সম্মেলন বিকাল চারটায়