কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশের ন্যায় রংপুরের বদরগন্জেও কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বদরগঞ্জ-তারাগন্জ আসনের এমপি পদপ্রার্থী জনাব এটিএম আজহারুল ইসলাম। এসময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং অভিভাবকের সাথেও কথা বলেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় বদরগন্জ মডেল উচ্চ বিদ্যালয়, বদরগন্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং বদরগন্জ সরকারী প্রাইমারী স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এম সি কিউ আকারে ১ ঘন্টা ব্যাপী এ পরীক্ষায় বদরগন্জের বিভিন্ন প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেনী থেকে দশম শ্রেণির মোট ১৩০১ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরিক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা এবং তাদের সাথে আগত অবিভাবকগণ উচ্ছাস প্রকাশ করেন।
শিক্ষার্থীরা বলেন, খুব সুন্দর এবং সুশৃক্খলভাবে পরীক্ষা হয়েছে। পরীক্ষা দিতে পেরে আমরা খুবই আনন্দিত । যেহেতু আমাদের একাডেমিক সেলেবাসের উপর পরীক্ষা হয়েছে তাই এই পরিক্ষায় অংশগ্রহণ করে আমাদের উপকার হয়েছে। প্রতি বছরে এরকম পরীক্ষার আয়োজন করা হলে আমারা আরও উপকৃত হব।
পরিক্ষার্থীর সাথে আসা একজন অবিভাবক বলেন, নিঃসন্দেহে এ ধরনের উদ্যোগ আমাদের সন্তানদের মেধাবিকাশে সহযোগিতা করবে। খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষার পরিবেশ ও ম্যানেজমেন্ট সিষ্টেম জাতীয় পরীক্ষাগুলো থেকে কোন অংশে কম ছিল না।
কিশোরকন্ঠ ফাউন্ডেশনের বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম বলেন। আমরা শিক্ষার্থী এবং অভিভাবকের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছি। আমরা যা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও বেশি পেয়েছি।আমরা যেভাবে সাড়া পেয়েছি তাতে আগামী দিনে আমরা আরো বৃহৎ পরিসরে আয়োজন করতে পারবো এবং বদরগঞ্জকে একটি শিক্ষার্থীবান্ধব শহরে পরিণত করব।
ঘন্টাব্যাপী এই মেধাবৃত্তি পরীক্ষা বদরগঞ্জের শিক্ষা অঙ্গনে নতুন উদ্দীপনা ও ইতিবাচক আবহ তৈরি করেছে।
পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন, মোঃ মশিউর রহমান, অধ্যক্ষ শোয়াইবুর রহমান, মোঃ আল আমিন, মোঃ আমান, মোঃ জাকারিয়া, আঃ ছালাম, রাকিবুল ইসলামসহ আরও অনেকে।