শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩.৩০ ঘটিকায় জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের সভাপ্রতিত্বে ও শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সঞ্চলনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তবো রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম কামরুল, বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকি, যুগ্ম সম্পাদক তুহিন চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সত্যকাম চক্রবর্তী, দৈনিক সংগ্রামের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রব, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রীতম দাস, শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মোজাহিদুল ইসলাম, পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য পলাশ দাস, ৪নং সিন্দুরখাঁন ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন এবং সুদীপ দাস রিংকুসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অজয় দেবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন তাঁরা সবাই ধর্ম-বর্ণ নির্বিশেষে শ্রীমঙ্গলের মানুষ শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে পূজাম-প এলাকায় আলো, পানি, বিদ্যুৎ, মাইক ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।