বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়াড দিয়ারা কচুয়া এলাকার সামচুল হক মাতব্বরের বাড়ির ২৭ টি রেইনট্রি, চাম্বুল গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে সাকিব হাসান সিজার ও বাদল খানের বিরুদ্ধে। সোমবার (১৬/০৬/২০২৫)তারিখ এই গাছ কাটার বিষয়ে বাউফল থানায় একটি অভিযোগ দিয়েছেন মোঃসামছুল হক মাতব্বর। অভিযোগ সূত্রে জানা গেছে সামছুল হক মাতব্বরের ১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়াড দিয়ারা কচুয়া এলাকার বাড়িতে থাকা কয়েক শত বিভিন্ন জাতের গাছ রয়েছে তার ভিতর থেকে ২৭ টি গাছ কেটে ফেলে রেখেছে সাকিব ও বাদল। প্রায়ই এরকম গাছ কাটে ও জমি চাষে বাঁধা দিচ্ছে সংঘব্দ্ব দল নিয়ে হয়রানি করেন। সাকিব হাসান সিজার আমার চাচাতো ভাইয়ের ছেলে তাদের অংশ বিক্রি করে দিয়েছেন অনেক দিন আগে তাদের বর্তমানে ১ শতাংশ জমি এখানে নেই তারপরে ও প্রতিনিয়ত আমাকে জমিজমা চাষে বাঁধা দিয়ে আসছে। সামছুল হক মাতব্বরে ২৭ টি গাছের অনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এবিষয়ে সাকিব হাসান সিজারকে একাধিক বার মোবাইলে ফোন করলে রিসিভ করেন ।
এ বিষয়ে বাউফল থানার ওসি তদন্ত মো. আতিকুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।