ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ সুনামগঞ্জের ছাতকে স্বামী-স্ত্রীর বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন (৩০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সম্প্রতি ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী (ডালারপাড়) গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে সংঘর্ষে গুর”তর আহত আল আমিনকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের শ্যালক ও স্বজনদের বির”দ্ধে ছাতক থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি মো. শফিকুল ইসলাম খান।