খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার খোকসা উপজেলায় পৃথক তিনটি ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। মাঠপাড়ায় এক যুবকের লাশ উদ্ধার, ধুসুন্ডু রেলগেটে ট্রেন দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু এবং গোপগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মাঠপাড়ায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
খোকসা উপজেলার মাঠপাড়া এলাকায় তিন দিন ধরে নিখোঁজ থাকা শাহীন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা জাহিদের নির্মাণাধীন একটি বাড়ির ভেতরে ইটের পাশে পলিতে ঢাকা অবস্থায় তার লাশ দেখতে পান।
খবর পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, শাহীনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকা- বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।”
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
ধুসুন্ডু রেলগেটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত।
একই দিনে সন্ধ্যায় খোকসার ধুসুন্ডু রেলগেটে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান মো. আব্দুস সালাম সোনাই (৩০)। রাজশাহী থেকে ছেড়ে আসা টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোনাই জয়ন্তীহাজরা ইউনিয়নের ঝালুকাদাহ গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে এবং খোকসা অপর্ণা হল মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন।
পোড়াদাহ রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয়রা জানান, ধুসুন্ডু রেলগেটে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত রেলগেট স্থাপন ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন। গোপগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু।