রংপুরে হিরোইনসহ নারী মাদক কারবারী আটক করেছে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩ রংপুর-এর অভিযানে হিরোইনসহ ১ জন নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে। র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গত ২৪ আগষ্ট রংপুরের মিঠাপুকুর থানাধীন ৭নং লতিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফতেপুর এলাকার রংপুর থেকে বগুড়াগামী হাইওয়ে রোডের ফতেপুর দক্ষিন পাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১ জন নারী মাদক কারবারীর নিকট থাকা ভ্যানিটিব্যাগের মধ্যে রাখা ১৫৩ গ্রাম হেরোইন আটক করা হয়। আটক নারী মাদক কারবারী নাজমা বেগম (৪০) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গোগগ্রামএলাকার মৃত কাছেদ আলী’র মেয়ে।

আটক নারী মাদক কারবারীকে পরে মিঠাপুকুর থানা পুলিশের নিকট হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।