রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শওকাত আলীর সঙ্গে বাংলাদেশের ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। গতকাল ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে দুই দেশের উচ্চ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

ইরানের রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধিদলকে উত্তরবঙ্গের বিদ্যাপীঠ জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে স্বাগত জানান ভিসি। তিনিঅ তিথিদের বিশ^বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ভিসি এ সময় বলেন, বিশ^বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে। তিনি দুই দেশের বিশ^বিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা, একাডেমিক কর্মশালা, সেমিনার আয়োজন ও শিক্ষা মূলক বিনিময় কার্যক্রম পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ।

মতবিনিময়কালে ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশির সহধর্মিনী জাহারা চাভোশিসহ দূতাবাসের কর্মকর্তারা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন । এসময় ইরানের রাষ্ট্রদূত বলেন, জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ আবু সাঈদের আত্মত্যাগের ঘটনা সারা বিশ্বের কাছে স্মরণীয়। তাঁর ক্যাম্পাসে আসতে পেরে আনন্দিত। তিনি জানান, ইরানে বেশ কয়েকটি ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে। ইরানের এসব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারবে। বেরোবি উপাচার্য ইরানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সংযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ইরানি রাষ্ট্রদূত সংশ্লিষ্ট ক্ষেত্রে আরো সহযোগিতায় গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ ফেরদৌস রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম, রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুন-অর রশিদ, কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর নিতাই কুমার ঘোষ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, ছাত্র পরামর্শ ও নির্র্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ডক্টর মোহাম্মদ ফেরদৌস রহমানসহ বিভিন œবিভাগের বিভাগীয় প্রধান, আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ ্অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মতবিনিময়সভা শেষে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ইরানের দূতাবাসের প্রতিনিধিদলকে স্মারক উপহার সামগ্রী প্রদান করেন।