বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়। সংগ্রউপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর মাঝে এ চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কালিশুরি ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আজহার উদ্দিন, মাওলানা মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা মো: আলতাফ হোসেন, মাওলানা মো: সাইদুর রহমান চুন্ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিশুরি ইউনিয়ন রাজাপুর ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোঃ মহসিন উদ্দিন। এ সময় অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।