রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) সংবাদদাতা: রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর নতুন ব্রিজ নির্মাণ, সংযোগ সড়ক স্থাপন এবং পৌর এলাকার পরিকল্পিত নগরায়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ধানগরা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন ও সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প: মেহেরপুর সংবাদদাতা মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় প্রায় দুই হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “তারেক রহমানের ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণের মৌলিক অধিকার ও সুচিকিৎসা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে নবগঠিত উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার টায় আত্রাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভাপতি ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নির্বাহী সদস্য হাফিজুর রহমান হাফিজ।

ক্রিড়াসামগ্রী বিতরণ: বগুড়ার ধুনটে বিএনপির সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক সংগঠন জিয়া সাইবার ফোর্সের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে আল ইমরান সজলকে পুনরায় আহবায়ক ও হাসান আহমেদ দোয়েলকে সদস্য সচিব করে ১০ সদস্য এ কমিটির অনুমোদন দেন জিয়া সাইবার ফোর্সের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনিরা খান ও বগুড়া জেলা জিসাফোর সভাপতি মোসলেম উদ্দিন স্বপন।

শ্রমিক সমাবেশ

বীরগঞ্জ(দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জে (১৮ অক্টোবর) শনিবার বিকাল ৩ টায় বীরগঞ্জ ফাযিল মাদ্রাসার হল রুমে নির্বাচনী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ খান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তি ও সমাজ সেবক মো:মতিউর রহমান।

তথ্য অধিকার দিবস : রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: দক্ষিণের উপকূলীয় অঞ্চল রামপাল। প্রতিকূলতা আর দুর্যোগ প্রবন এই অঞ্চলে লবণাক্ততা, নদী ভরাট, ঘুর্ণিঝড় এবং জোয়ারের পানিতে প্লাবিত হয় প্রতিনিয়তই। পরিবেশ বিপর্যয়ের বিরূপ প্রভাবে এই এলাকায় কৃষি উৎপাদন, অর্থনীতিসহ সামাজিক জীবনমান উন্নয়নে চরম বাধাগ্রস্ত হয়। যে কারণে পরিস্থিতি মোকাবেলার দুর্যোগ সহনীয় বিভিন্ন উদ্যেগের পাশাপাশি বিভিন্ন সঠিক তথ্য ডিজিটালের মাধ্যমে সংরক্ষণ ও প্রকাশ করা প্রয়োজন। রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জি, এম অলিউল ইসলাম এসব কথা বলেন।