মৌলভীবাজার জেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলার উদ্যোগে গত শুক্রবার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর জননেতা জনাব আবু রাইয়ান শাহীন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মিছবাহ উল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক জেলা আমীর জননেতা আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মৌলভীবাজার -২ আসনের সংসদ সদস্য প্রার্থী, জেলা আমীর জননেতা ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও জেলা সেক্রেটারি জননেতা ইয়ামির আলী। জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদারের দারসে কুরআনের মাধ্যমে শুরু শিক্ষা বৈঠকে আলোচনা পেশ করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এম এ শহিদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রমিক নেতা শেখ শাহাব উদ্দিন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, জাহাঙ্গীর আহমদ মুহিত, এম আর উল্লাহ, আবু লাবিব, সদর ইউনিয়ন আমীর জননেতা দেলওয়ার হোসাইন বাবলু, নায়েবে আমীর আব্দুর রউফ লিটন ও সেক্রেটারি মিছবাউজ্জামান খান, ফতেপুর ইউনিয়ন সভাপতি ডাঃ ফখরুল ইসলাম চৌধুরী ও সেক্রেটারি নুর উদ্দিন, উত্তরভাগ ইউনিয়ন সভাপতি মাওলানা জুবায়ের আহমদ ও সেক্রেটারি নাসির উদ্দিন, মুন্সিবাজার ইউনিয়ন সভাপতি এস এম জাকারিয়া, সেক্রেটারি ফুজায়েল আহমদ তালুকদার ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ, পাঁচগাও ইউনিয়ন সভাপতি জননেতা জসিম উদ্দিন আহমদ, সহ-সভাপতি হাফিজ আবুল কালাম ও সেক্রেটারি মাওলানা বেলাল আহমদ, টেংরা ইউনিয়ন সভাপতি জননেতা মাওলানা মাহমুদুর রহমান, সেক্রেটারি মামুন আহম্মদ মাইউম ও এসিস্ট্যান্ট সেক্রেটারি তারেক আহমদ, কামারচাক ইউনিয়ন সভাপতি জননেতা সায়াদ আহমদ, মনসুরনগর ইউনিয়ন সভাপতি জননেতা সাইফুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা সাজেদ আহমদ প্রমুখ।