বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের উদ্যোগে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালমারী চৌরাস্তায় ইসলামী ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি ও ইনসাফ সীডসের সত্তাধিকারী মাতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ নিয়ামুল হাসান, বোয়ালমারী প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সৈয়দ সাজ্জাদ আলী, ব্লাড ব্যাংক অফ বোয়ালমারীর প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান, এবং বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের সদস্য ইমরান হুসাইন, আব্দুর রাজ্জাক ও ওহিদুজ্জামান। সমাবেশটির সঞ্চালনা করেন বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন।
বেগমগঞ্জ উপজেলা : নোয়াখালীতে ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তাদের ছাঁটায়ের এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ফোরাম এর উদ্যোগে আয়োজিত ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহবায়ক কৃষিবিদ মো. নিজাম উদ্দিন, মো. আফাজ উদ্দিন, নুরুল হোসাইন।
এছাড়াও বৈষম্য বিরোধী চাকরিপ্রত্যাশী ফোরাম থেকে বক্তব্য রাখেন, মোনাইম হোসেন তাইমিয়া, আবদুর রহমান রনি, মীর হোসেন টিপু।
চান্দিনা (কুমিল্লা) : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে এস আলম গ্রুপের কথিত অবৈধ নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন করেছে ব্যাংকের গ্রাহকরা। ৬ অক্টোবর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চান্দিনা শাখার সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম চান্দিনার উপদেষ্টা মাওলানা আবুল হাশেম, আহবায়ক কাউসার আলম, মোস্তফা কামাল ভূঁইয়া, সদস্য দলিলুর রহমান দুলাল ও মহিউদ্দিন সরকার প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : দেশের অর্থনীতি তথা ব্যাংকিং খাতের মাফিয়া গ্রুপ এস আলম গংদের বিচারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ৯ টায় ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার সামনে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এতে চাকরিপ্রত্যাশী গোলাম রব্বানী, নজর“ল ইসলাম, আসিফ মাহমুদ, হায়দায় আলী, মার“ফ খান প্রমুখ বক্তব্য রাখেন।
সাপাহার (নওগাঁ) সংবাদদাতা : ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে ‘অবৈধভাবে’ ও ‘অদক্ষদের’ নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশীগণ । মানববন্ধন থেকে তারা অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান। সাপাহার জিরো পয়েন্টে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিএনপির সাপাহার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী, সাপাহার আম আড়ত সমবায় সমিতির সাধারন সম্পাদক ইমাম হোসেন রিফাত প্রমুখ।
সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ইসলামী ব্যাংক পিএলসি অফিসের সামনে গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সোনাইমুড়ি উপজেলা শহরের ইসলামী ব্যাংক পিএল সি এর সামনে গ্রাহক ফোরামের উদ্যোগে। মানববন্ধনে সোনাইমুড়ি বাজারের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যাংকের গ্রাহক,সমাজসেবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ইসলামী ব্যাংকের গ্রাহকগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন সোনাইমুড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর সামছুল আরেফিন জাফর, বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহক আনিসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গ্রাহক বেলাল হোসেন ভূঁইয়া প্রমুখ।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মীদের ছাটাই ও দেশের সকল অঞ্চলের মেধাভিত্তিক দক্ষ কর্মীদের নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ীদের পক্ষে সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, লিয়াকত শিকার, ইঞ্জিনিয়ার আবু মুছা ও চাকুরী প্রত্যাশীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আবদুল্লাহ আল মাসুম। এ সময় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, চাকুরী প্রত্যাশী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
নাঙ্গলকোট (কুমিল্লা) : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ। সোমবার দুপুরে ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চাকুরী প্রত্যাশী মাওলানা জোবায়ের হোসেন আনসারি ও হেলাল উদ্দিন তসলিম। এসময় নাঙ্গলকোট উপজেলার চাকুরী প্রত্যাশীরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সহ ব্যাংকিং সেক্টরে অবৈধ ও একচেটিয়া নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ। গত সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে চাকরিপ্রত্যাশী তরুণ, ব্যাংকের গ্রাহক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিপ্রত্যাশী ফজলে রাব্বি ফাহাদ ও হেলাল উদ্দিন। তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকে দীর্ঘদিন ধরে বিশেষ একটি অঞ্চলের লোকদের নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে দেশের অন্যান্য জেলার মেধাবী প্রার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সোনাতলায় ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও যুব সমাজের উদ্যোগে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে ব্যাংক সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইসলামী ব্যাংকের গ্রাহক, চাকরিপ্রত্যাশী যুবক ও এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম,শ্রমিক কল্যান ফেডারেশনের সদস্য ডা. নুরুল আমীন সরকার ও আব্দুর রাজ্জাক, চাকরিপ্রত্যাশী যুবক সেলিম, মেহেরুল ইসলাম, শাহীন, সুজনসহ স্থানীয় গ্রাহক ও যুব সমাজের প্রতিনিধিরা।
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা : ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে অবিলম্বে বহিষ্কার করার দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০ টায় হাজী ইব্রাহিম সুপার মার্কেটের সামনে ইসলামী ব্যাংক সংলগ্ন মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলামী ব্যাংক শাখার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সচেতন ব্যাংকার সমাজ, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও সচেতন ছাত্র সমাজ। ব্যাংকে এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে ‘অবৈধভাবে’ ও ‘অদক্ষদের’ দেয়া নিয়োগ বাতিলের দাবি জানান। হোসেনপুর কাঁচা বাজার ইসলামী ব্যাংক শাখার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংগঠনগুলো।
মানববন্ধনে বক্তারা বলেন, এস আলমের ছত্রছায়ায় ব্যাংকে অনিয়ম, অর্থপাচার ও লোন জালিয়াতি বেড়েছে। ফলে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে এবং ডলারের সংকটসহ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।
শার্শা (যশোর) সংবাদদাতা : ইসলামী ব্যাংকসহ দেশের সকল ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারিত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বেনাপোল ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশীরা।
৬ অক্টোবর অধ্যক্ষ ইলিয়াস ও মাওলানা আব্দুল হামিদের নেতৃত্বে বেনাপোল ইসলামী ব্যাংকের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান।
জামালপুর : ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ ও দখলদারিত্ব বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক জামালপুর ইসলামপুর গ্রাহক ফোরাম। গত সোমবার সকালে ইসলামপুর ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামপুর বাজারের মিল ব্যবসায়ী মো. মনির হোসেন বলেন, এস আলমের সময় নিয়োগ পাওয়া অধিকাংশ কর্মী গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং পেশাদার সেবা দিতে অক্ষম। এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম, ইসমাইল হোসেন লেমন, মাহমুদ, মনিরুজ্জামান প্রমুখ।
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা : মাফিয়া চক্রের হোতা হিসেবে পরিচিত এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সকাল ১০ টার সময় জীবননগর চ্যাংখালী রোডে ইসলামী ব্যাংকের সামনে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশা পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এর যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রাহকরা অভিযোগ করেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের একটি সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠান হলেও এস আলম গ্রুপের প্রভাব বিস্তারের পর থেকে ব্যাংকটি দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের আখড়ায় পরিণত হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া ইব্রাহিম বলেন, ইসলামী ব্যাংক একসময় জনগণের আস্থা অর্জন করেছিল, কিš‘ এস আলম এই ব্যাংকটিকে নিজের স্বার্থে ব্যবহার করে এটিকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত করেছেন।