ফেনী সংবাদদাতা : ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাটের ফতেহপুর গ্রামের অধ্যাপক মফিজ উদ্দিনের ছেলে লেফটেন্যান্ট ইসতিয়াক আহমেদের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান ও সেক্রেটারী মাওলানা আবদুর রহিম। তাঁরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সেই দোয়া করেন।

উল্লেখ্য, ঢাকা সেনানিবাসে কর্মরত ফেনীর এই সেনা কর্মকর্তা গত রোববার বিকেলে ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন। গতকাল দুপুরে জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার ইমামতিতে তাঁর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই সময় জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।