চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও পরিবেশ রক্ষায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এর তত্ত্বাবধানে চান্দিনা উপজেলা ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ হাতে নেয় দলটি।

সম্প্রতি চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড বেলাশ্বর ছাত্রদলের উদ্যোগে মোকামবাড়ী-পল্লী বিদ্যুৎ সড়কের বিভাজনে ৫০টি বনজ ও ফলদ গাছ রোপণের মধ্যদিয়ে ওই কার্যক্রম শুরু হয়।

এব্যাপারে চান্দিনা পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহাবুবুল আলম দোলন জানান, উপজেলা ও পৌরসভায় পাঁচ শতাধিক বৃক্ষ রোপণের পরিকল্পনা হাতে নিয়েছেন তারা।