বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার সাবেক নায়েবে আমীর, বগুড়া পশ্চিম জেলা জামায়াতের সাবেক আমীর, কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, কাহালু আদর্শ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার সাবেক জিএস, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ, বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া- ৪ ( কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর ইন্তিকালে তার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া শহর শাখার সভাপতি অধ্যাপক হেদাইতুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ, বগুড়া শহর শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শাহাদত হোসেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ, বগুড়া শহর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা রুস্তম আলী, সেক্রেটারি অধ্যক্ষ ইকরামুল হক, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি আবু তাহের, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আবু হুর ফারাজি, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি মুখলিছুর রহমান, মিজানুর রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।