বাংলাদেশ ইসলামিক ল’রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর ২৭তম এজিএম ৩০ আগস্ট, ২০২৫ গতকাল শনিবার সকাল-১১ টায় অনুষ্ঠিত হয়। এবারের এজিএম-এর অন্যতম এজেন্ডা ছিলো ২০২৫-২০২৮ সেশন-এর জন্য নির্বাহী কমিটির নির্বাচন। অনুষ্ঠান পরিচালনা করেন সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ শহীদুল ইসলাম। নির্বাচন কমিশন-এর দায়িত্ব পালন করেন সেন্টারের জীবন সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইব্রাহীম খলিল। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩ বছরের জন্য সাত সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির বিভিন্ন দায়িত্বে সদস্যদেরকে নির্বাচিত করা হয়।

চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মো. শামছুল আলম, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম খলিফা, জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন, ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন ড. তারেক মুহাম্মদ জায়েদ, সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ড. মু. নুরুল আমিন, ড. মুহাম্মদ মানজুরে ইলাহী এবং ড. মুহাম্মদ হারুনুর রশিদ। বিগত সেশনগুলোতে যারা দায়িত্ব পালন করেছেন তাঁদের সকলকে সেন্টারের এডভাইজরি মেম্বার মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।