মান্দা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মান্দা-মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা পাঁঠাকাটা বাজারের পাশে আত্রাই নদীর পূর্ব তীরবর্তী বাঁধের রাস্তা সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান। সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এর আগে স্থানীয়দের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ও ইউএনও’র নির্দেশে সফাপুর ইউপি চেয়ারম্যান শামশুল আলম বাচ্চু ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কাটা বন্ধ করে দেন। অপরদিকে কেটে গচ্ছিত করে রাখা মাটিগুলো বাঁধের পাশে পুনরায় বিছিয়ে দেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন ইউএনও। তার নির্দেশনা মোতাবেক এসব মাটিগুলো বাঁধের পাশে বিছিয়ে দিয়েছেন মৃত আবেজ শাহ এর ছেলে আহাদ ও আতাব আলী গং।
গ্রাম-গঞ্জ-শহর
আত্রাই নদীতে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করলেন ইউএনও
নওগাঁর মান্দা-মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা পাঁঠাকাটা বাজারের পাশে আত্রাই নদীর পূর্ব তীরবর্তী বাঁধের রাস্তা সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ঘটনাস্থল