জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯ টার সময় প্রেস ক্লাবে জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবুর সভাপতিত্বে এক আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করেন।

এ সময় সকলের সম্মতিতে দৈনিক ভোরের কাগজ জীবননগর উপজেলা প্রতিনিধি ও দৈনিক পশ্চিম অঞ্চল পত্রিকার জীবননগর অফিসের সহকারী ব্যুরো মামুন-উর রহমানকে সভাপতি, প্রভাষক জাহাঙ্গীর আলম সহ-সভাপতি, দৈনিক সংগ্রাম পত্রিকার জীবননগর উপজেলা সংবাদদাতা মাজেদুর রহমান লিটন সাধারণ সম্পাদক, দৈনিক সকালের সময় পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি এম আই মুকুল যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক গ্রামের কাগজ পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি তুহিনুজ্জামান কোষাধ্যক্ষ।