আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাঁর পদত্যাগ ও বিচারের দাবিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বান্দাইখাড়া বাজারে কলেজের ছাত্রছাত্রী ও এলাকাবাসীর আয়োজনে এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে।