বাংলাদেশের আকাশে গতকাল কোথাও ১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বৃহস্পতিবার রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৪ অক্টোবর শুক্রবার থেকে জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন। ১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এ সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আসাদুল হক, ওয়াকফ প্রশাসক মোঃ নূর-ই-আলম, প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর, ঢাকা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল অধ্যাপক ওবায়দুল হক, ঢাকা জেলার এডিসি মোঃ মাহবুব উল্লাহ মজুমদার, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর ও চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মোঃ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি ও ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ উপস্থিত ছিলেন।এছাড়া, অন্যান্যের মধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ ফারুক, আদমপুরা ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল আব্দুল গাফফার প্রমুখ সভায় অংশগ্রহণ করেন। প্রেসবিজ্ঞপ্তি।