রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : রাজার হাটে পিস ইন্টারন্যাশনাল মাদরাসা উদ্বোধন ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজার হাট উপজেলার ছিনাই ইউনিয়নের সেলিম নগর মীরের বাড়ি এলাকায় পিস ইন্টারন্যাশনাল মাদরাসার উদ্বোধন ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মজিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শায়েখ মুফতী কাজী মুহাম্মাদ ইব্রাহিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মাওলানা আঃ মতিন ফারুকী রাজার হাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন মাওলানা মোক্তার হোসেন, মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী মাওলানা আতিকুল আরেফিন প্রমুখ।