আশাশুনি সংবাদদাতা : আশাশুনিতে একইদিনে ৩ দলিল লেখকের অফিসে গুন্ডামী,চাঁদা দাবি,লাঞ্চিত করা ও হুমকী ধামকীর ঘটনা ঘটেছে। এব্যাপারে আসামীদের বির”দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দিন থেকে স্থানীয় দলিল লেখকরা কলম বিরতি পালন করে আসছে। আশাশুনি গ্রামের মৃত বাসুদেব চন্দ্র মন্ডলের ছেলে দলিল লেখক কৃষ্ণপদ মন্ডল বাদী হয়ে দায়েরকৃত এজাহার সূত্রে জানাগেছে, আশাশুনি সদরের আবু বক্কারের ছেলে আসামী নাজমুল হোসেন ও অজ্ঞাতনামা ৪/৫ জন একদলীয় পেশাদার চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। উপজেলা মোড়ে জনৈক আঃ বারীর হোটেলের পাশে বাদীর দলিল লেখার অফিস আছে। গত ১২ মে বেলা ১১ টার দিকে আসামীরা অফিসে গিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং বলে দলিল লিখতে হলে তাকে প্রতিমাসে দলিল বাবদ কমিশন দিতে হবে। তারা চাঁদার দাবীতে হুমকী ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
গ্রাম-গঞ্জ-শহর
৩ দলিল লেখকের অফিসে চাঁদাদাবি
আশাশুনিতে একইদিনে ৩ দলিল লেখকের অফিসে গুন্ডামী,চাঁদা দাবি,লাঞ্চিত করা ও হুমকী ধামকীর ঘটনা ঘটেছে।