মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, (দিনাজপুর) : দিনাজপুরের খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়া কঠিন শিলার উত্তেলিত পাথর সমুহ এ্কশ্রেনীর অসাধু ব্যবসায়ী নিয়মনীতির তোয়াক্কা না করে জন ঘনবসতি পুন্য এবং মসজিদ সংলগ্ন এলাকায় পাথর ভাঙার মেশিন বসিয়ে দিবারাত্রি বিকট শব্দ দূষণ করছে। শুধু তাই নয় প্রতিযোগীতামুলক ভাবে আরো বৃহৎ আকারের মেশিন বসানোর অপতৎপরতা অব্যাহত রয়েছে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রতিকার চেয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, সহকারী পরিচালক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং গণমাধ্যমে লিখিত ভাবে গন অভিযোগ দাখিল করেছেন। লিখিত গন অভিযোগে জানা গেছে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা পাথর খনি সংলগ্ন খোট্টার ডাঙ্গা জামে মসজিদ ও বসত বাড়ির সন্নিকটে কয়েকটি পাথর ভাঙ্গার মেশিন বসিয়ে দিবারাত্রি উচ্চ মাত্রার শব্দ দূষণ এবং পাথরের ডাইসের গুড়ো বাতাসে উড়ে এসে চরম ভাবে মনুষ্য বসবাস উপযোগী পরিবেশ দুষন অব্যাহত রেখেছে। সদ্য ভুমিষ্ট হওয়া শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা পরিবেশ ও শব্দ দূষণের কবল থেকে রক্ষা পা”েছ না। মসজিদে মুসুল্লিগনের ইবাদতে বিঘ্ন ঘটছে, ঘরের দরজা জানালা বন্ধ রেখেও পাথরের ডাইসের ধুলো ময়লায় ঘরে বসবাস কষ্ট কর। শিক্ষার্থীরা উচ্চ মাত্রার শব্দের কারনে ঠিক মত পড়ালেখা করতে পারছেনা। অবৈধভাবে গড়ে ওঠা পাথর ভাঙার মেশিন পরিচালনাকারি সিন্ডিকেট সদস্যরা কোন নিয়মনীতিরই তোয়াক্কা না করে শান্তি প্রিয় সাধারণ মানুষ কে জিম্মি করে অবাধে লোকালয়ে স্থানীয় প্রশাসনের নাকের ডগায় তাদের অপতৎপরতা অব্যাহত রাখলেও প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছেন।
গ্রাম-গঞ্জ-শহর
পাথর ভাঙা মেশিনের শব্দ দূষণে অতিষ্ঠ জন সাধারণ
দিনাজপুরের খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়া কঠিন শিলার উত্তেলিত পাথর সমুহ এ্কশ্রেনীর অসাধু ব্যবসায়ী নিয়মনীতির তোয়াক্কা না করে জন ঘনবসতি পুন্য এবং মসজিদ সংলগ্ন এলাকায় পাথর ভাঙার মেশিন বসিয়ে দিবারাত্রি বিকট শব্দ দূষণ করছে।