পাটকেলঘাটা (সাতক্ষীরা) সংবাদদাতা: ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মাদ্রাসা শিক্ষক মোঃ শরিফুল গাজী কে (৩৮) হত্যার পর গনপিটুনিতে নিহত হয়েছে হামলাকারীও। গণপিটুনিতে নিহত রাজু গাজী (৩৬) একজন মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানান। সম্প্রতি তালা উপজেলার খেশড়া ইউনিয়নের শাহাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। শাহাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী হরিহরনগর গ্রামের মৃত আমিনুদ্দিন গাজীর ছেলে, রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে।

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস, এম লিয়াকত হোসেন জানান, খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী শিক্ষক শরিফুল গাজী কে বাড়ি থেকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই মাদ্রাসা শিক্ষককে দেশীও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে, ঘটনা স্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের। স্থানীয়রা ছুটে এসে রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আসামী রাজু গাজীর। তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনদীন। জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মরগে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এই ঘটনায় পুরো এলাকাবাসী আতঙ্ক সরকার শাখা ছায়া নেমে এসেছে হরিয়ান নগর গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে।