মীরসরাই সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই পৌরসভার উদ্যোগে আলাউদ্দিনের সঞ্চালনায় এবং পৌরসভার আমীর মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে বুধবার সকালে মিসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন সিকদার।

তিনি তাঁর বক্তব্যে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার আমীর জনাব মাওলানা নুরুল কবির। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা অর্থ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু বকর, শ্রমিক কল্যাণ উপজেলা সেক্রেটারি অধ্যাপক জাফর উদ্দিন, প্রমুখ।