হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা কৃষি অফিসের সাবেক প্রধান সহকারী ও উপজেলা বিএনপি নেতা মো. হাবিবুর রহমান কবীরের পিতা আলহাজ্ব মজিবুর রহমান রতন (৭৬)

গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার সকালে হোসেনপুর সাব রেজিস্ট্রার অফিস মাঠে প্রথম নামাজে জানাজা ও জোহর নামাজের পর উপজেলার বাসুরচর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি মো. জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান ও জিএস মো. আবুল হাসিম সবুজ, এপিপি অ্যাডভোকেট তানভীর হাসান রানা প্রমুখসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।