দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সামাজিক সংগঠন মানব কল্যাণ যুব সমাজের উদ্যোগে ধনাগোদা নদীতে ১৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সম্প্রতি মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার এবং উদ্বোধক ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস. এম. মিজান। মানব কল্যাণ যুব সমাজের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মো. মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় জেলেদের জীবিকা রক্ষায় এই উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়ে স্থানীয়দের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে।