চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে ঢাকাগামী সুন্দরবন ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুর ২টা থেকে ৪ টা পর্যন্ত দর্শনা হল্ট স্টেশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থামিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে দূর্ভোগে পড়ে শত শত ট্রেনযাত্রী। আন্দোলনকারীরা জানান, ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারী সবকটি ট্রে দর্শনাহল্ট স্টেশনে দিনের বেলায় স্টপেজ দিলেও রাতের বেলায় সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস দাঁড়ায় না। এতে দর্শনা ও আশপাশের এলাকার মানুষের রাতের বেলায় চরম ভোগান্তিতে পড়তে হয়। এজন্য দীর্ঘদিন ধরে দর্শনায় দুটি ট্রেনের স্টপেজের দাবি জানানো হচ্ছে। বারবার আশ্বাস দিলেও কোন সমাধান মেলেনি। বিষয়টি জেনে ঘটনাস্থলে উপস্থিত হন দামুড়হুদা উপজেলার নিবার্হী কর্মকর্তা তিথি মিত্র। এ সময় তিনি আন্দোলনকারীদের সাথে বসে সমাধানের উদ্যোগ না নিয়ে বরং দেশের খ্যাতনামা সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সামনে ভারতপন্থী খ্যাত প্রথম আলো পত্রিকার স্থানীয় প্রতিনিধির নাম ধরে মাইকে সেই পত্রিকায় নিউজ করলে সমাধান হবে বলে নছিহত করেন। এতে আন্দোলনকারীরা তার বক্তব্য প্রত্যাখ্যান করলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে সমাধানের উদ্যোগ না নিয়েই বরং ট্রেনটিকে নিরাপত্তাহীন রেখে দায়িত্বহীনভাবে ঘটনাস্থল ত্যাগ করলে আন্দোলনকারীরা আরো ক্ষুদ্ধ হন।
গ্রাম-গঞ্জ-শহর
দর্শনায় স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ
চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে ঢাকাগামী সুন্দরবন ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা।